https://timenewsbangla.com

রাজধানীতে আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। এ বাসে শুধু নারীরা যাতায়াত করতে পারবেন। চালক ও কন্ডাক্টর—দুজনের দায়িত্বেই থাকবেন নারীরা।
মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন হবে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে উদ্যোগটি নেওয়া হয়েছে।
বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে বাসগুলো চলাচল করবে।