ঢাকা
১৭ আগস্ট ২০২৬

দুই দিনেই ১০০ কোটি পার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
দুই দিনেই ১০০ কোটি পার

ছবি: -সংগৃহীত

সময়টা দারুণ যাচ্ছে তামিল তারকা সুরিয়ার। ‘কারুপ্পু’র পর এবার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ দিয়েও বক্স অফিসে সাড়া ফেলেছেন তিনি। ১৪ আগস্ট মুক্তির পর মাত্র দুই দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি আতলুরি। প্রযোজকদের দাবি, এটি সুরিয়ার ক্যারিয়ারে দ্রুততম ১০০ কোটির মাইলফলক।

‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর গল্প শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হয় সে। কিন্তু পরে সন্তান অসুস্থ হয়ে পড়লে সে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করে।

সন্তানকে ঘিরে যোগাযোগের সূত্র ধরে সঞ্জয় ও সারোগেট মা ম্যাডির মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে তাদের বয়সের ব্যবধান প্রায় ২০ বছর। এই অসম সম্পর্কের পাশাপাশি সমাজের নানা প্রচলিত ধারণা ও ট্যাবু ভাঙার বিষয়ও সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।

সুরিয়ার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি ও নাসার। সিনেমাটি নির্মাণে প্রায় ১৩০ কোটি রুপি ব্যয় হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031