ঢাকা
২৮ আগস্ট ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার

ছবি: -সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আনা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছাবে। ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সম্প্রতি রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ সরকার।

প্রথম ধাপে ৯ জনের মরদেহ দেশে আনা হলেও বাকি নিহতদের মরদেহ পরবর্তী সময়ে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।