ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

সালমান শাহ হত্যা মামলায় ডনের রিমান্ড চাওয়ার নেপথ্যে সিআইডির ৩ কারণ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ৪০ বার পঠিত
সালমান শাহ হত্যা মামলায় ডনের রিমান্ড চাওয়ার নেপথ্যে সিআইডির ৩ কারণ

ছবি: -সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে সাত দিনের রিমান্ডে নিতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার রহস্য উদ্‌ঘাটন, জড়িত অন্যদের শনাক্ত এবং তার বিদেশে পালানোর চেষ্টার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে আবেদনে জানিয়েছে সংস্থাটি।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২৪ আগস্ট রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য আজ ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।

সিআইডির তিন যুক্তির মধ্যে রয়েছে—সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের তথ্য পাওয়া এবং বিদেশে পালানোর চেষ্টার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করা।

গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে সিআইডি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930