ঢাকা
২৭ আগস্ট ২০২৬

ঝুটের গুদামে ভয়াবহ আগুন, কাজ করছে ৫ ইউনিট

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
ঝুটের গুদামে ভয়াবহ আগুন, কাজ করছে ৫ ইউনিট

ছবি: -সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড় এলাকায় এ আগুন লাগে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়রা জানান, সকালে গুদামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031