ঢাকা
২৭ আগস্ট ২০২৬

দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব : রাষ্ট্রপতি

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন। দেশ ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত প্রথম দরবারে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন। তাই এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ এবং কারও প্রতি তাঁর রাগ-অনুরাগ থাকবে না।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার, অপচয় রোধ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031