ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশাটির ওপর পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় দুটি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও দুটি মরদেহ ঘটনাস্থলে রয়েছে। উল্টে থাকা বাসের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসটি সরানোর কাজ চলছে।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, রাজিব পরিবহনের বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি এবং বেপরোয়া যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।

সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930