তিনি বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার বাড়ছে। মাদক কারবারের সঙ্গে আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আইজিপি আরও বলেন, সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ।
পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা তা করা যাবে না। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয় বলে মন্তব্য করেন আইজিপি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন, সেটি পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনো ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আইজিপির এ বক্তব্যের মধ্য দিয়ে বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা এবং মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ মোকাবিলার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

মন্তব্য করুন