ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা কিছু বলতে চাই না : দীনেশ ত্রিবেদী নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১,০০০ পদ্মা সেতুর রেলিংয়ের ৫০ মিটার ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ৭ দিন ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব মূল টাকা তুলতে পারবেন আমানতকারীরা মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার? চট্টগ্রাম থেকে সাড়ে চার মাসের অপহৃত শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা এশিয়া কাপে জয় দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব মূল টাকা তুলতে পারবেন আমানতকারীরা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব মূল টাকা তুলতে পারবেন আমানতকারীরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ ও ব্যক্তি শ্রেণির আমানতকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে চাইলে তাদের জমা রাখা পুরো মূল টাকা একবারে তুলে নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে আমানতের বিপরীতে প্রাপ্য বা অর্জিত কোনো মুনাফা পাওয়া যাবে না।

‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক এ সুবিধা দিয়েছে। এ জন্য ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকটির শাখাগুলোতে আবেদন নেওয়া শুরু হয়েছে। আর ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের চলতি ও সঞ্চয়ী হিসাবের সম্পূর্ণ স্থিতি এবং মেয়াদি আমানতের শুধু মূল টাকা এককালীন উত্তোলন করা যাবে। আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন হিসাব এ সুবিধার আওতায় রয়েছে।

তবে কেউ এই সুবিধা নিয়ে এককালীন মূল টাকা তুলে নিলে সেটিকে তাঁর হিসাবের পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। পরে ওই হিসাবের বিপরীতে আর কোনো দাবি করা যাবে না।

অন্যদিকে, আমানতকারীরা চাইলে হিসাব বন্ধ না করে চালু রাখতে পারবেন। সে ক্ষেত্রে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর কথা থাকলেও শাখা ও উপশাখায় নগদ অর্থের চাহিদা নির্ধারণ, নগদ অর্থ সরবরাহ ও নিরাপদ নগদ ব্যবস্থাপনার প্রস্তুতির জন্য কয়েক দিন সময় প্রয়োজন। তাই ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে।

ব্যাংকটির কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে ভবিষ্যতে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগও থাকবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930