ঢাকা
২৮ আগস্ট ২০২৬

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ জুন ২০২৬   ৩৮ বার পঠিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন

ছবি: -সংগৃহীত

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে সচিবালয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সোমবার সকাল সোয়া ৯টায় সচিবালয়ে তাঁর কার্যালয়ে পৌঁছান।

তিনি বলেন, “সকাল থেকেই প্রধানমন্ত্রীর একাধিক ধারাবাহিক কর্মসূচি রয়েছে। তিনি নির্ধারিত বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।”

ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হয়েছিল।