ঢাকা
২৭ আগস্ট ২০২৬

এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জুন ২০২৬   ৪৬ বার পঠিত
এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ড. খলিলুর রহমান সফলতার সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, সহযোগিতা ও বহুপাক্ষিক উদ্যোগকে আরও শক্তিশালী করবেন।

এর আগে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি সদস্যরাষ্ট্র ভোট দেয়।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের সূচনা হবে। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031