রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার এবং ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১, লালবাগে ৪৪, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৯৬, মিরপুরে ৯২, গুলশানে ৪৬, উত্তরা বিভাগে ৯৩, গোয়েন্দা বিভাগে ১৬ এবং সিটিটিসিতে একজন রয়েছেন।
অভিযানে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন