ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

খাগড়াছড়িতে পর্যটকদের ঢল, চাঙ্গা পর্যটন ব্যবসা

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৫ জুন ২০২৬   ৪৬ বার পঠিত
খাগড়াছড়িতে পর্যটকদের ঢল, চাঙ্গা পর্যটন ব্যবসা

ছবি: -সংগৃহীত

ঈদের ছুটি শেষ হলেও খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে কমেনি ভ্রমণপিপাসু মানুষের ভিড়। বরং সপ্তাহজুড়ে পর্যটকদের ধারাবাহিক উপস্থিতিতে জেলার পর্যটন শিল্পে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পর্যটকদের পদচারণায় খুশি হোটেল-মোটেল মালিক, পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে স্থানীয় কৃষকরাও।

সরেজমিনে আলুটিলা, রিছাং ঝরনা, খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিও উল্লেখযোগ্য। সকাল ও বিকেলে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকলেও গরমের কারণে দুপুরে কিছুটা কমে আসে দর্শনার্থীর সংখ্যা।

খাগড়াছড়ির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন, পাহাড়, ঝরনা ও সবুজ প্রকৃতির সমন্বয়ে খাগড়াছড়ি সত্যিই অনন্য। তবে তারা অভিযোগ করেন, কিছু রুটে পরিবহন ভাড়া তুলনামূলক বেশি এবং কোথাও কোথাও সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা রয়েছে।

পর্যটকদের অব্যাহত উপস্থিতি এবং ব্যবসায়ীদের আশাবাদে খাগড়াছড়ির পর্যটন খাত এখন উৎসব-পরবর্তী সময়েও প্রাণবন্ত হয়ে উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।