ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে আকস্মিক বন্যায় নিহত ৪৬, নিখোঁজ প্রায় ৫০০ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল সম্পর্কের চালিকাশক্তি হোক শিক্ষা : মাহদী আমিন জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী অসুস্থ হয়ে মাস্কাটে মৃত্যু

নতুন উত্তেজনায় আবারও বাড়ছে তেলের দাম

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৩২ বার পঠিত
নতুন উত্তেজনায় আবারও বাড়ছে তেলের দাম

ছবি: -সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি বিমান হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে।

সোমবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ছাড়িয়ে যায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি তেলের দামে পড়ছে।

এর আগে সাম্প্রতিক যুদ্ধ উত্তেজনার সময় তেলের দাম এক পর্যায়ে ১২০ ডলার পর্যন্ত উঠেছিল। পরে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আশায় দাম কিছুটা কমে আসে।

তবে নতুন করে ইরান-ইসরায়েল সংঘাতে পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। এতে বৈশ্বিক তেল সরবরাহের বড় অংশ যে হরমুজ প্রণালি দিয়ে যায়, সেটি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বিশ্লেষকেরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031