ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৭২ কোটি টাকা ব্যয়ে ১১ তলা হবে র‍্যাব সদরদপ্তর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ, কারাগারেই থাকতে হচ্ছে জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : হাইকমিশনার কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু, অবতরণ করেছে হজযাত্রীবাহী ফ্লাইট

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ২৭ বার পঠিত
তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু, অবতরণ করেছে হজযাত্রীবাহী ফ্লাইট

ছবি: -সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়েছে। মঙ্গলবার ভোরে সৌদি আরব থেকে আসা হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করেছে।

ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরের অপারেশন বিভাগের উপপ্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত কারণে গত রোববার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে আসা–যাওয়া করা সব ফ্লাইটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আঞ্চলিক বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। তবে উভয় পক্ষ হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

বিমানবন্দর পুনরায় চালু হওয়ায় হজযাত্রীদের ফেরত আনা এবং আন্তর্জাতিক আকাশপথের কার্যক্রম স্বাভাবিক করার প্রক্রিয়াও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930