ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৮ জুন ২০২৬   ৩১ বার পঠিত
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত হাজারের বেশি

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭ শিশু। এর মধ্যে পরীক্ষায় ১১৬ জনের হাম শনাক্ত হয়েছে।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় দুই, সিলেটে এক এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৭১২ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৯১৭ জনে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮২ হাজার ৮৪৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৯ হাজার ১৫২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬৫ শিশু।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031