ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, কোটি টাকার পণ্য ছাই ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ আসলাম সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন দেশকে নতুন করে গড়ে তুলতে সময় দিতে হবে : বিমানমন্ত্রী পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন

ফের চালু ভারতের পর্যটন ভিসা, খুশি কলকাতার ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ৪১ বার পঠিত
ফের চালু ভারতের পর্যটন ভিসা, খুশি কলকাতার ব্যবসায়ীরা

ছবি: -সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ী মহলে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা আশা করছেন, এই সিদ্ধান্তে তাদের ব্যবসা আবারও আগের গতিতে ফিরবে।

পর্যটন ভিসা চালুর প্রাক্কালে নিউমার্কেটের মারকুইস স্ট্রিট–ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি এক জরুরি বৈঠকের আয়োজন করে। বৈঠকে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় সিসিটিভি নজরদারি জোরদার, প্রয়োজনীয় সেবা প্রদান এবং যেকোনো সমস্যায় দ্রুত সহায়তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকায় স্থাপিত প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করেন। পরে দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালুর আনন্দে তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

নিউমার্কেটের ব্যবসায়ীদের মতে, বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি শুধু তাদের ব্যবসাই নয়, কলকাতার পর্যটননির্ভর অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। তাই ভিসা চালুর সিদ্ধান্তে নিউমার্কেট, বড়বাজারসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকায় নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নিউমার্কেটের বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, শুধুমাত্র মেডিকেল ভিসায় আসা যাত্রীদের ওপর নির্ভর করে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। ফলে পরিবহনসহ পুরো এলাকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর আশা, পর্যটন ভিসা চালু হওয়ায় ব্যবসা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।

অন্যদিকে, নিউমার্কেটের জনপ্রিয় খাবারের হোটেল কস্তুরী-এর কর্মচারী সাইফ উদ্দিন বলেন, পর্যটন ভিসা বন্ধ থাকায় ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তে তারা অত্যন্ত আনন্দিত এবং আশা করছেন, বাংলাদেশি পর্যটকদের আগমনে আবারও আগের মতো জমজমাট পরিবেশ ফিরে আসবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930