ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ? আন্দোলনে যোগ দিয়ে আটক স্বরার স্বামী, ক্ষোভ প্রকাশ অভিনেত্রীর পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৩৩

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৩৩

ছবি: -সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত শনাক্ত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন।

শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৩২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে পরীক্ষায় আরও ১০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৩৮ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031