ঢাকা
২৮ আগস্ট ২০২৬

শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের অভিযানে আটক ৮২

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের অভিযানে আটক ৮২

ছবি: -সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ভোরে পরিচালিত এ অভিযানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সসংলগ্ন এলাকা, বিমানবন্দরের প্রবেশপথ, ভিআইপি রোডসহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

বিমানবন্দর থানা সূত্র জানায়, বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ভবঘুরে, ভিক্ষুক এবং মাদকাসক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশের টহল জোরদার রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, আটক শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিষয়ে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা’র মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।