ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

একদিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
একদিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম

ছবি: -সংগৃহীত

একদিন আগেই দাম কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রূপার দাম বৃদ্ধির কারণে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের প্রতি গ্রাম বিক্রি হবে ১৯ হাজার ২২০ টাকায়, যা আগের দিনের তুলনায় ১৯০ টাকা বেশি। ফলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২৪ হাজার ১৬৬ টাকায় পৌঁছেছে। একদিনে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রূপার দামও বেড়েছে। নতুন দরে ২২ ক্যারেট রূপার প্রতি গ্রাম ৪০৫ টাকা, ২১ ক্যারেট ৩৯০ টাকা, ১৮ ক্যারেট ৩৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার প্রতি গ্রাম ২৫০ টাকা নির্ধারণ করেছে বাজুস।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া স্বর্ণ ও রূপার অলংকার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

এর মাত্র একদিন আগে, বৃহস্পতিবার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ১৯ হাজার ৩০ টাকা নির্ধারণ করে বাজুস, যা আগের দামের তুলনায় ২৮৫ টাকা কম ছিল। সে সময় প্রতি ভরি স্বর্ণের দাম নেমে এসেছিল ২ লাখ ২১ হাজার ৯৫১ টাকায়।

এরও আগে ৬ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ছিল ১৯ হাজার ৩১৫ টাকা এবং প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৭৫ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৩ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রূপার দামের পরিবর্তন এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়মিতভাবে এ মূল্য সমন্বয় করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।