মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা ইউয়ান। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার আগের দিনের তুলনায় ৯ পিপ বেড়ে প্রতি ডলারে ৬ দশমিক ৭১১১ ইউয়ানে দাঁড়িয়েছে।

চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় ইউয়ানের এই মূল্যবৃদ্ধি হয়েছে।

চীনের স্পট বৈদেশিক মুদ্রাবাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যবর্তী বিনিময় হারের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ইউয়ানের দর ওঠানামা করতে পারে।

বাজার খোলার আগে আন্তঃব্যাংক বাজারের বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড় হিসাব করে এই কেন্দ্রীয় বিনিময় হার নির্ধারণ করা হয়।