চলমান বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে প্রশাসনকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকায় ইতোমধ্যে আড়াই হাজার মেট্রিক টন চাল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ত্রাণসামগ্রী পৌঁছে দিতে কাজ করছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে বৈষম্যহীন, মেধাভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।



মন্তব্য করুন