ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪২৫, সর্বোচ্চ মিরপুরে

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪২৫, সর্বোচ্চ মিরপুরে

ছবি: -সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৮৮ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া ওয়ারীতে ৬১ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, গুলশানে ৫৫ জন, উত্তরায় ৪৩ জন, রমনায় ৩৯ জন, লালবাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫টি ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক, অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার, ৯টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা এবং তিনটি চাপাতি, দুটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।