ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে বাংলাদেশ-ভারতের ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সঙ্গে লড়বেন কর্নেল অলি নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, হাইকোর্টের রায় এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ আজ এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটে নতুন সিদ্ধান্ত সকালে রোদ, বিকেলে বৃষ্টির আভাস

কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন : মাহদী আমিন

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন : মাহদী আমিন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল শিক্ষার্থীদের প্রকৃত মেধার নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

সোমবার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগের সরকারের সময়ে কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে। এবার সারাদেশে একক প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রগুলোতে সিসিটিভি ও বডি ক্যামেরা ব্যবহার এবং প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হয়েছে।

প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের ফল শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন। শিক্ষা খাতের সংস্কারের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রম পরিমার্জন ও চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031