ঢাকা
১০ আগস্ট ২০২৬

ইলন মাস্কের সম্পদ আবার ৮০০ বিলিয়ন ডলার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ইলন মাস্কের সম্পদ আবার ৮০০ বিলিয়ন ডলার ছাড়াল

ছবি: -সংগৃহীত

স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদ আবার ৮০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। শুক্রবার দিন শেষে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।

স্পেসএক্সের শেয়ারের দাম একদিনে ১১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১২৯ ডলারে ওঠার পর মাস্কের সম্পদে বড় উল্লম্ফন দেখা যায়। এর আগে জুলাইয়ের শেষ দিকে তাঁর সম্পদ ৭০০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল।

দুই সপ্তাহেরও কম সময়ে মাস্কের সম্পদ বেড়েছে ১০০ বিলিয়ন ডলারের বেশি। তিনি স্পেসএক্সের প্রায় ৩৮ শতাংশ শেয়ারের মালিক হওয়ায় কোম্পানিটির শেয়ারের ওঠানামা তাঁর ব্যক্তিগত সম্পদে সরাসরি প্রভাব ফেলছে।

গত জুনে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পর তাঁর সম্পদ একপর্যায়ে ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছালেও পরে শেয়ারের দরপতনে তা কমে যায়।

বর্তমানে সম্পদের ব্যবধানে মাস্কের পর রয়েছেন ল্যারি পেজ, জেফ বেজোস, সের্গেই ব্রিন ও মাইকেল ডেল।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031