ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা

ছবি: -সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব জমা দিয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেওয়া হয়।

সাব ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবের নথি হস্তান্তর করেন। এ সময় বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবের সঙ্গে কারিগরি ও আর্থিক—দুটি পৃথক নথি জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটি নির্ধারিত প্রক্রিয়ায় এসব নথি যাচাই-বাছাই করবে।

মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মূল্যায়নের শুরুতে কারিগরি প্রস্তাব পরীক্ষা করা হবে। এতে প্রতিষ্ঠানটি যোগ্য বিবেচিত হলে পরবর্তী ধাপে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতার ভিত্তিতে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সমঝোতা চূড়ান্ত হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি স্বাক্ষরের তারিখ নির্ধারণ করা হবে।

বেবিচক জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের এভিয়েশন খাতের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে টার্মিনালটি দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031