ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজিব নামে এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

বিমানের পরিচালক নিরাপত্তা মেজর ফারহান তানভির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে স্বর্ণ পাচারের আশঙ্কায় নজরদারি বাড়ানো হয়। যাত্রীরা বিমান থেকে নামার পর নিরাপত্তাকর্মীদের দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেখানো মতে ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখনও মামলা হয়নি। উদ্ধার করা স্বর্ণসহ আটক ব্যক্তিকে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিমানের নিরাপত্তা পরিচালক।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930