ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা

ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ছবি: -সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এপেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930