https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তরকে নির্দেশনাটি অনুসরণ করতে বলা হয়েছে।
পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে সরকারি যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের সময় তাদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
নির্দেশনাটি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে বলা হয়েছে, এটি অনতিবিলম্বে কার্যকর হবে।