ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

৩৫ হাজার ফুট থেকে ৯ হাজারে নামল বিমান, আতঙ্ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
৩৫ হাজার ফুট থেকে ৯ হাজারে নামল বিমান, আতঙ্ক

আকাশে ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। হঠাৎ কেবিনের বায়ুচাপ কমতে শুরু করায় মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানটিকে প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনতে বাধ্য হন পাইলটরা। এ সময় যাত্রীদের মাথার ওপর থেকে স্বয়ংক্রিয়ভাবে নেমে আসে অক্সিজেন মাস্ক।

রোববার লস অ্যাঞ্জেলেস থেকে সল্ট লেক সিটির উদ্দেশ্যে উড্ডয়ন করা বোয়িং ৭৩৭-৯০০ ইআর বিমানটিতে ছিলেন প্রায় ১৮১ জন যাত্রী ও ক্রু। ৩৫ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেন পাইলটরা।

জরুরি প্রটোকল অনুযায়ী অক্সিজেন মাস্ক পরার পাশাপাশি বিমানটির উচ্চতা দ্রুত কমিয়ে প্রায় ৯ থেকে ১০ হাজার ফুটে নিয়ে আসা হয়। প্রায় ১০ মিনিটের মধ্যেই বিমানটি এমন উচ্চতায় পৌঁছে যায়, যেখানে যাত্রীরা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন।

তবে আকস্মিক এই অবতরণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা জানিয়ে কয়েকজন যাত্রী বলেন, দ্রুত উচ্চতা কমানোর সময় তাদের কানে তীব্র ব্যথা ও অস্বস্তি হয়। অনেকে ঘটনাটিকে জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান এবং গন্তব্য পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পরে বিমানটি লস অ্যাঞ্জেলেসের পরিবর্তে লস ভেগাসে নিরাপদে জরুরি অবতরণ করে।

ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলটরা প্রশিক্ষণ অনুযায়ী সব জরুরি পদক্ষেপ নিয়েছেন। পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930