ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নওগাঁয় হানিট্র্যাপে ফাঁসিয়ে এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ২ লাখ টাকার চেক ও ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাইয়ের বেড়াহাসন এলাকার রাকিব হাসান (২৯), বদলগাছীর নিহনপুর এলাকার সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়ার নাঈম হোসেন (২৫)।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর এলাকার একটি স্কুলে কর্মরত। চামেলী আক্তার মিলির সঙ্গে আগে থেকেই তার মোবাইল ফোনে যোগাযোগ ছিল। এর সূত্র ধরে গত ২৫ আগস্ট জরুরি কথা বলার কথা বলে তাকে নওগাঁ শহরের একটি বাসায় ডেকে নেন মিলি।

শিক্ষক সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে ঘিরে ফেলেন। মারধরের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। পরে তাকে জিম্মি করে ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর এবং ২ লাখ টাকার একটি চেকে সই করিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। এরপর তদন্তে নেমে প্রায় এক সপ্তাহের অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ওই শিক্ষকের স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা আন্তঃউপজেলাভিত্তিক একটি সক্রিয় ব্ল্যাকমেইলিং চক্রের সদস্য। তারা বিভিন্ন প্রলোভনে টার্গেট করা ব্যক্তিদের নির্জন স্থানে ডেকে এনে ছবি তোলা, মারধর বা সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930