ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

ধেয়ে আসছে এল নিনো, জাতিসংঘের সতর্কতা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৩ জুন ২০২৬   ৪২ বার পঠিত
ধেয়ে আসছে এল নিনো, জাতিসংঘের সতর্কতা

ছবি: -সংগৃহীত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এল নিনোর নতুন ধাপ শুরু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়জুড়ে এল নিনো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যার ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঘটনা আরও তীব্র হতে পারে।

এর আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থা সতর্ক করেছিল, চলতি বছরের এল নিনো ইতিহাসের অন্যতম শক্তিশালী রূপ নিতে পারে। অনেক বিশেষজ্ঞ একে সম্ভাব্য ‘সুপার এল নিনো’ হিসেবেও আখ্যায়িত করছেন।

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের একটি প্রাকৃতিক আবহাওয়া-সংক্রান্ত ঘটনা, যেখানে সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হয়ে যায়। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার স্বাভাবিক ধারা বদলে যায়। কোথাও খরা ও তাপপ্রবাহ দেখা দেয়, আবার কোথাও অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়ে।

বিজ্ঞানীরা বর্তমানে মধ্য প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কারণ এল নিনো ঠিক কখন শুরু হবে তা নির্দিষ্টভাবে পূর্বাভাস দেওয়া কঠিন। তবে সাম্প্রতিক তথ্য বলছে, এর প্রভাব দ্রুতই দৃশ্যমান হতে পারে।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বিজ্ঞানী প্রফেসর অ্যাডাম স্কাইফ বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, বড় ধরনের এল নিনো আসছে। এটি রেকর্ড গড়তে পারে।”

বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী এল নিনো বৈশ্বিক উষ্ণতা আরও বাড়িয়ে দিতে পারে এবং কৃষি, খাদ্য নিরাপত্তা, পানিসম্পদ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031