রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসে করে রংপুরের উদ্দেশে যাওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বাস থামান।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন এবং খেলাধুলার বিভিন্ন সামগ্রী উপহার দেন। এ সময় কলেজের পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়।
অধ্যক্ষ বলেন, কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত আবেদনও প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরে গিয়ে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।
রাজশাহীতে পৌঁছে দুপুর দেড়টায় হযরত শাহ মখদুম (রহ.)-এর স্মৃতিবিজড়িত এলাকার ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত বিরতি শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত উন্নয়নের দাবিও তাঁর কাছে তুলে ধরার সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন