বার্তায় বলা হয়েছে, চার দফা দাবির মধ্যে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এসব ব্যাংকার কবে থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা ও নির্দিষ্ট সময়সীমা প্রত্যাশা করছে সংগঠনটি।
ফোরামের নেতারা মনে করছেন, চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল এবং তাঁদের মর্যাদার সঙ্গে কর্মস্থলে ফেরার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশাও জানিয়েছেন তাঁরা।
বার্তায় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করে ফোরাম জানায়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং সংশ্লিষ্ট ব্যাংকারদের দাবি বিবেচনায় নিয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে তাঁরা আশাবাদী।
প্রধানমন্ত্রীকে চট্টগ্রামে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে দাবিগুলো তুলে ধরতে চান সংগঠনটির সদস্যরা। এ জন্য ইসলামী ব্যাংকের গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরসূচি অনুযায়ী, তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
পরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম নগর ও জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফোরামের সদস্যসচিব ইমরান উদ্দীন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন