ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন

আজ কয়েক স্থানে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ৪৪ বার পঠিত
আজ কয়েক স্থানে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস

ছবি: -সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার (৮ জুন) বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ফলে দিনের বেলায় গরম কিছুটা বাড়লেও বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতে সাময়িক স্বস্তি মিলতে পারে। বজ্রপাতের সময় খোলা জায়গা ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031