ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ৩২ বার পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে নেওয়া এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মঙ্গলবার এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের ব্যয় নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট-পরবর্তী নৈশভোজ আয়োজন করা হয়নি।

প্রতিবছর জাতীয় বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে এ নৈশভোজ অনুষ্ঠিত হতো। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিতেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো। তার ভাষ্য অনুযায়ী, আগের সরকারের আমলে এ খাতে বার্ষিক গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর বাইরে অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকা পর্যন্ত খরচের নজিরও রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।

তিনি আরও জানান, সে সময় বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করলেও সেই বাবদ বিপুল অর্থ এখনও বকেয়া রয়েছে, যা বর্তমান সরকার পর্যায়ক্রমে পরিশোধ করছে।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান আপ্যায়ন ব্যয়ে উল্লেখযোগ্য কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ হাজার টাকা। এছাড়া দুই ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে আপ্যায়ন খাতে প্রায় ৯০ লাখ টাকা ব্যয় হয়েছে।

এদিকে, জাতীয় বাজেট পাসের দিন প্রধানমন্ত্রী সংসদে কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০টায় সংসদে উপস্থিত হন এবং বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোটগ্রহণসহ বিভিন্ন আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেন। অধিবেশনের বিরতিতেও তিনি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন এবং জরুরি বিভিন্ন নথিতে স্বাক্ষর করেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। মঙ্গলবার বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বাজেটটি পাস হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031