ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

গোল্ডেন বুট জিততে মেসির কী করতে হবে?

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
গোল্ডেন বুট জিততে মেসির কী করতে হবে?

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসির সামনে শুধু শিরোপা নয়, গোল্ডেন বুট জয়ের সুযোগও রয়েছে। তবে সমীকরণটা সহজ নয়।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে কিলিয়ান এমবাপ্পে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১০-এ নিয়েছেন। অন্যদিকে মেসির গোল ৮টি। ফলে গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে বড় কিছুই করতে হবে আর্জেন্টাইন অধিনায়ককে।

সবচেয়ে সহজ সমীকরণ— মেসিকে হ্যাটট্রিক করতে হবে। তাহলে তার গোল হবে ১১, যা এমবাপ্পের ১০ গোলকে ছাড়িয়ে যাবে।

আর যদি মেসি দুটি গোল করেন, তাহলে দুজনেরই গোল হবে ১০। সে ক্ষেত্রে ফিফার নিয়ম অনুযায়ী গোল সমান হলে অ্যাসিস্ট বিবেচনায় নেওয়া হবে। অ্যাসিস্টও সমান হলে কম সময়ে গোল করা খেলোয়াড় এগিয়ে থাকবেন।

এই জায়গায় মেসির আশা আছে। সেমিফাইনালের পর তার অ্যাসিস্ট ছিল ৪টি। তবে এমবাপ্পে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি অ্যাসিস্ট করায় চূড়ান্ত হিসাব নির্ভর করবে ফাইনালের পর দুই খেলোয়াড়ের মোট গোল ও অ্যাসিস্টের ওপর।

অন্যদিকে, মেসি যদি মাত্র একটি গোল করেন, তাহলে তার গোল হবে ৯। এমবাপ্পে ১০ গোলেই এগিয়ে থাকবেন এবং গোল্ডেন বুট জিতবেন। আর মেসি গোল করতে না পারলে কোনো সমীকরণই থাকবে না।

২০২২ বিশ্বকাপেও এমন নাটকীয় লড়াই দেখা গিয়েছিল। সেবার ফাইনালে হ্যাটট্রিক করে ৮ গোল নিয়ে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। মেসি বিশ্বকাপ জিতলেও ব্যক্তিগত এই পুরস্কার হাতছাড়া হয়।

এবার পরিস্থিতি উল্টো। ৩৯ বছর বয়সী মেসির সামনে শেষ বিশ্বকাপে শিরোপার পাশাপাশি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল্ডেন বুট জয়ের সুযোগ। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে ফাইনালে অন্তত দুটি, আর নিশ্চিতভাবে জিততে হলে তিনটি গোল করতে হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930