ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ আসলাম সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন দেশকে নতুন করে গড়ে তুলতে সময় দিতে হবে : বিমানমন্ত্রী পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ৪০ হাজার ছাড়াল

জাপানের বিপক্ষে প্রথমবার মাঠে নামছে ভারত

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
জাপানের বিপক্ষে প্রথমবার মাঠে নামছে ভারত

ছবি: -সংগৃহীত

এশিয়ান গেমসে নামার আগে জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। দুই দেশের ক্রিকেট ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথম মুখোমুখি লড়াই।

আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। এর আগে জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। এশিয়ান গেমসের গত আসরে স্বর্ণপদক জেতা ভারত এবার সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতায় নামবে। অন্যদিকে, জাপানকে খেলতে হবে গ্রুপ পর্ব থেকে।

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচটি জাপানের ক্রিকেটারদের জন্য বড় অভিজ্ঞতা অর্জনের সুযোগ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে পূর্ব এশিয়ায় ক্রিকেটের প্রসারে ম্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ঐতিহাসিক এই ম্যাচের অংশ হতে পেরে তারা আনন্দিত। ভারতের এই সফর জাপানি দর্শকদের সামনে ক্রিকেটকে তুলে ধরার পাশাপাশি নতুন অঞ্চলে খেলাটির প্রসারে সহায়ক হবে।

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি মিয়াজি বলেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে স্বাগতিক হিসেবে জাপানে স্বাগত জানানো তাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি মাইলফলক।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930