ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ পোশাক শিল্পে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের শেখ হাসিনাকে ভারত কথা বলার সুযোগ কেন দিল : স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, যান চলাচল বন্ধ রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, নারায়ণগঞ্জে।

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ফলে বৃষ্টির পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে ভ্যাপসা গরমও অনুভূত হতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031