ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের মানবিক অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ড্যাব : জুবাইদা রহমান জ্বালানি সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮,৪২৮ পণ্য রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রামের টিউমার অপসারণ

ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিপুল রাজস্ব অর্জন করতে পারবে। এ লক্ষ্যে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। পর্যটনের বিকাশে শুধু অবকাঠামো নির্মাণ নয়, পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের প্রায় ১০০ কিলোমিটার সমুদ্রসৈকতকে কেন্দ্র করে পরিকল্পিত পর্যটন কার্যক্রম গড়ে তুলতে হবে এবং বিশ্বব্যাপী এর সৌন্দর্য তুলে ধরে আরও বেশি পর্যটক আকর্ষণ করতে হবে।

তিনি আরও জানান, সামুদ্রিক শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে কক্সবাজারে একটি মেরিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031