ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট হাসানের ৬ উইকেটের ঝড়ে ১৯৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় যে কারণে সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থীর মনোনয়ন জমা আজ, ইসিতে যাচ্ছে প্রতিনিধি দল দুদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেশি ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে আজ অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র ওমানের শ্রমবাজার খোলার খবর বিভ্রান্তিকর : বাংলাদেশ দূতাবাস দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগে ১৫ লিটার বিদেশি মদ, বিমানবন্দরে জব্দ

অস্ট্রেলিয়ায় যে কারণে সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
অস্ট্রেলিয়ায় যে কারণে সাড়ে ৭ লাখ ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পর প্রায় ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। সম্ভাব্য আইনি ব্যবস্থা ও বড় অঙ্কের জরিমানার চাপের মধ্যেই বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

মেটা জানিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে জানুয়ারিতে ৫ লাখের মতো অ্যাকাউন্ট বন্ধের তথ্য জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

অস্ট্রেলিয়ায় গত ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট রাখা বা নতুন অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তবে আইন কার্যকরের পরও বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে বলে সরকারি তথ্য ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

নিয়ম ভঙ্গকারী প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির ই-সেফটি কমিশনার। প্রস্তাবিত নতুন আইনে সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯ লাখ অস্ট্রেলীয় ডলার করার কথা বলা হয়েছে।

মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স শনাক্ত করা হচ্ছে। পোস্টের ক্যাপশন, জন্মদিনের শুভেচ্ছা ও ক্লাস-সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট শনাক্ত ও বন্ধ করা হচ্ছে।

এদিকে মেটার পাশাপাশি টিকটক, ইউটিউব ও স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদেরও অস্ট্রেলিয়ার সংসদীয় কমিটির সামনে জবাবদিহি করতে হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031