ঢাকা
১৫ আগস্ট ২০২৬

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবার গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবার গ্যাস সরবরাহ

ছবি: -সংগৃহীত

সাগর উত্তাল থাকায় বন্ধ হয়ে যাওয়া সামিট এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি গ্যাস সরবরাহে ফিরেছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে সরবরাহের পরিমাণ বাড়ানো হবে।

শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পূর্ণ সক্ষমতায় নেওয়ার আশা করা হচ্ছে। টার্মিনালটি থেকে সর্বোচ্চ দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব।

এর আগে সাগর উত্তাল হয়ে পড়ায় সামিটের এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। নিরাপত্তার কারণে কার্গোটি সরিয়ে নেওয়া হলে টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়।

সামিটের সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি বেড়ে যায়। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরাও গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নাবান্নায় ভোগান্তিতে পড়েন।

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে। ধাপে ধাপে সরবরাহ ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা গেলে চলমান গ্যাস সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031