ঢাকা
১৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার

জেলা প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আমন্ত্রণ এলে সরকার তা অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এখন পর্যন্ত সফরের কোনো তারিখ চূড়ান্ত হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) সিলেটের ওসমানীনগরের খাদিমপুর বাজার এলাকায় প্রবাসীদের অর্থায়নে নির্মিতব্য এনআরবি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বিশ্বজুড়েই জ্বালানি সংকট চলছে। ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় এনার্জি ডাইভারসিফিকেশন, জ্বালানি মজুত বাড়ানো এবং ঘাটতি কীভাবে কমানো যায়—এসব বিষয় নিয়ে সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্য খাতে বিনিয়োগকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের জন্য বড় অবদান রাখছেন। দেশের প্রতি ভালোবাসা না থাকলে তারা এ ধরনের উদ্যোগ নিতেন না। বরং প্রবাসে গেলে অনেক ক্ষেত্রে দেশের প্রতি মানুষের ভালোবাসা ও দেশপ্রেম আরও বেড়ে যায়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031