https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৮ নম্বরে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা ২৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য পাওয়া গেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দিল্লির বায়ুমান সূচক ছিল ১৭১। এই স্কোর অনুযায়ী শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকার বায়ুমান সূচক ছিল ৯০, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
ফলে আজকের হিসাবে দিল্লির বাতাস সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে, আর ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।