ঢাকা
১৬ আগস্ট ২০২৬

দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ছবি: -সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়-বৃষ্টির সময় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নদীপথে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031