ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ নয়; উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল, সুশাসন ও সময়োপযোগী নীতির সমন্বয়ে সবার জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা।

শনিবার (১৫ আগস্ট) ৫০০ শয্যাবিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের ভবন-২ উদ্বোধন অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন যতই করা হোক, চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা থাকলে তাদের বিদেশমুখিতা বন্ধ করা যাবে না।

তিনি বলেন, নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে দেশে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে।

তারেক রহমান উল্লেখ করেন, ২০০৬ সালের ২৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সময়ের প্রয়োজনে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হয়ে হাসপাতালটি বর্তমানে আরও বড় পরিসরে গড়ে উঠেছে।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যপ্রযুক্তিবিদসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031