ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান তিন দিন পর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল চালু, বাড়ল গ্যাস সরবরাহ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কলকাতার হোটেলে আগুন, দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণ মানুষের সেবা নিশ্চিতের নির্দেশ সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ছবি: -সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সেখানে প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকনও জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তারা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031