https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নেপালে আকস্মিক বন্যার মধ্যে সিনেমার শুটিং টিমসহ আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। তবে তিনি ও তার টিম নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস জানান, ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালের পোখারায় অবস্থান করছে এবং তারা নিরাপদে আছেন।
ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে নিরাপদে দেশে ফিরে সন্তানের কাছে যেতে পারেন।
অপু জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) তারা পোখারা থেকে কাঠমান্ডু যাবেন। সেখান থেকে শুক্রবার ঢাকার ফ্লাইটে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
চলতি মাসের শুরুতে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। এতে পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।