ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা কিছু বলতে চাই না : দীনেশ ত্রিবেদী নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১,০০০ পদ্মা সেতুর রেলিংয়ের ৫০ মিটার ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ৭ দিন ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব মূল টাকা তুলতে পারবেন আমানতকারীরা মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার? চট্টগ্রাম থেকে সাড়ে চার মাসের অপহৃত শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা এশিয়া কাপে জয় দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থলে যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি দুই নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ফাতেহা পাঠ এবং প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির নেতারা।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান দলের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়ার পর সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। তারা মিছিল ও স্লোগানে মুখর করে তোলেন জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ। ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনায় থাকা অবস্থায় এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। দলের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে রয়েছেন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের ছেলে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন তারেক রহমান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930