ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ধারাকে আরও শক্তিশালী করে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, তা ধরে রাখতে পুলিশকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি মানুষের যে আস্থা ফিরেছে, স্থানীয় সরকার নির্বাচনেও একই মান বজায় রাখতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ও পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের সময় পুলিশকে কোনো বেআইনি নির্দেশ দেবে না নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন অনুযায়ী শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সহায়তা করবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকতে হবে।

আগামী ১৬ নভেম্বর থেকে দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু হবে। এতে কনস্টেবল থেকে তদূর্ধ্ব পর্যায়ের প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্য অংশ নেবেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930